বাংলায় উত্তরাধিকার হিসাব

কার ভাগে
কতটুকু?

জমি, স্বর্ণ বা টাকা—
কে কত পেতে পারেন, বুঝুন ওয়ারিশে।

পরিবারের তথ্য দিন। অংশ আর সম্পদের হিসাব দেখুন বাংলায়।

Android অ্যাপ · অ্যাকাউন্ট লাগে না · বিজ্ঞাপন নেই

হানাফি উত্তরাধিকার হিসাবের সহায়ক। চূড়ান্ত বণ্টনের সিদ্ধান্ত নয়।

অ্যাপের আসল ফলাফলনমুনা হিসাব
নমুনায় মোট জমি ২০০ দশমিক, স্বর্ণ ৪০ ভরি ও নগদ ২,৪০,০০০ টাকা। স্ত্রী ১/৮, প্রতি পুত্র ৭/২০ ও কন্যা ৭/৪০ অংশ।
নমুনা পরিবার: স্ত্রী ১ জন, ছেলে ২ জন, মেয়ে ১ জন।
ছবিতে চাপলে আসল ছবিটি বড় করে দেখতে পারবেন।

হিসাবটা যেমন দেখবেন

শুধু অংশ নয়,
পরিমাণটাও জানুন।

১/৮ অংশ মানে কতটুকু জমি? সম্পদের পরিমাণ দেওয়া থাকলে আলাদা করে গুণ করতে হয় না। ওয়ারিশ সেই পরিমাণও দেখায়।

একটি নমুনা পরিবারের হিসাব

স্ত্রী ১ জন · ছেলে ২ জন · মেয়ে ১ জন

মোট জমি
২০০ দশমিক
মোট স্বর্ণ
৪০ ভরি
মোট নগদ
২,৪০,০০০ টাকা
এই নমুনায় প্রত্যেকের অংশ ও সম্পদের পরিমাণ
কেঅংশজমিদশমিকস্বর্ণভরিনগদটাকা
স্ত্রী১/৮২৫৩০,০০০
প্রতি ছেলে৭/২০৭০১৪৮৪,০০০
মেয়ে৭/৪০৩৫৪২,০০০

বোঝানোর জন্য নমুনাটি সাজানো হয়েছে; এটি অ্যাপের স্ক্রিন নয়। আপনার পরিবারের তথ্য অনুযায়ী ফলাফল বদলাবে। জমি, স্বর্ণ আর নগদ আলাদা হিসাব—এগুলো যোগ করে সম্পদের বাজারদর দেখানো হয় না।

যেন বুঝতে ভুল না হয়

একজনের ভাগ?
নাকি সবাই মিলে?

একই পরিবারে দুই ছেলে থাকলে একজনের অংশ আর দুজনের মোট অংশ এক নয়। ফলাফলের দুটি বাটন থেকে আলাদা করে দেখুন।

অ্যাপে বাটনের নাম: “একজন কত পাবেন”“একই সম্পর্কের মোট”

আগের নমুনার জমির হিসাব

প্রতি ছেলে৭০দশমিক
২ ছেলে মিলে১৪০দশমিক

একই হিসাব। দেখার ধরন আলাদা।

অ্যাপের মোট ভাগের নমুনা দেখুন

নিজের হিসাব শুরু করুন

পরিবারের তথ্য দিন।
বাকি হিসাব অ্যাপে।

শুধু অংশ জানতে চাইলে সম্পদের পরিমাণ না দিয়েও হিসাব দেখতে পারবেন।

বিস্তারিত ব্যবহারবিধি
  1. কারা আছেন, বেছে নিন

    যাঁর সম্পদের হিসাব করছেন, তাঁর সঙ্গে পরিবারের সদস্যদের সম্পর্ক ও সংখ্যা দিন।

  2. সম্পদের পরিমাণ লিখুন

    জমি দশমিকে, স্বর্ণ ও রূপা ভরিতে এবং নগদ টাকা লিখুন। প্রতিটি সম্পদের হিসাব আলাদা থাকবে।

  3. ফলাফল ও ব্যাখ্যা পড়ুন

    কে কত অংশ পেতে পারেন, কার অংশ বাদ পড়ছে আর হিসাব কীভাবে হয়েছে—দেখুন বাংলায়।

    নগদ টাকার ফলাফলের নমুনা

ব্যক্তিগত হিসাব, নিজের ফোনেই

হিসাব করতে
অ্যাকাউন্ট লাগে না।

ওয়ারিশ Android অ্যাপের হিসাব আপনার ফোনেই হয়। পরিবারের তথ্য কোনো সার্ভারে পাঠানো হয় না। অ্যাপে বিজ্ঞাপন বা ব্যবহার অনুসরণের অ্যানালিটিক্সও নেই।

অ্যাপের শেয়ার বাটন শুধু অ্যাপের পরিচিতি ও ওয়েবসাইটের লিংক পাঠায়—আপনার ব্যক্তিগত হিসাব নয়।

গোপনীয়তা নীতি পড়ুন এগুলো Android অ্যাপ সম্পর্কে বলা হয়েছে। ওয়েবসাইটের হোস্টিং-সংক্রান্ত বিষয় গোপনীয়তা নীতিতে আলাদা করে দেখুন।

জেনে রাখুন

কিছু প্রশ্নের
সহজ উত্তর।

আরও প্রশ্ন ও উত্তর
জমি বা টাকার পরিমাণ না জানলেও কি হিসাব করা যাবে?

হ্যাঁ। পরিবারের সদস্যদের তথ্য দিয়ে শুধু অংশের হিসাব দেখতে পারবেন। সম্পদের পরিমাণ দিলে সেই অংশে কত জমি, স্বর্ণ, রূপা বা নগদ পড়ে, সেটাও দেখা যাবে।

এই ওয়েবসাইটেই কি হিসাব করতে পারব?

না। এই ওয়েবসাইটে অ্যাপটির পরিচিতি ও নমুনা ফলাফল দেখানো হয়েছে। নিজের হিসাব করতে Google Play থেকে ওয়ারিশ Android অ্যাপটি নিতে হবে।

অ্যাপ শেয়ার করলে কি আমার হিসাবও চলে যাবে?

না। অ্যাপের শেয়ার বাটন থেকে শুধু পরিচিতিমূলক একটি বাক্য ও ওয়েবসাইটের লিংক পাঠানো হয়। পরিবারের তথ্য বা ব্যক্তিগত হিসাব পাঠানো হয় না।

ওয়ারিশ কি সরকারি অ্যাপ?

না। ওয়ারিশ Infolily-এর তৈরি একটি স্বতন্ত্র অ্যাপ। এটি বাংলাদেশ সরকার, a2i, কোনো আদালত বা সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত নয়।

এই হিসাব দেখেই কি সম্পদ ভাগ করে দেওয়া যাবে?

না। ফলাফল আপনার দেওয়া তথ্য ও অ্যাপে সমর্থিত হানাফি উত্তরাধিকার নিয়মের ওপর নির্ভর করে। বাস্তবে সম্পদ বণ্টনের আগে একজন যোগ্য হানাফি আলেম ও বাংলাদেশের একজন আইনজীবীর সঙ্গে যাচাই করুন। এটি আইনি পরামর্শ বা ফতোয়া নয়।

ওয়ারিশ · Android অ্যাপ

হিসাবটা আগে বুঝে নিন।

পরিবারের তথ্য দিন। সম্ভাব্য অংশ আর সম্পদের পরিমাণ দেখুন বাংলায়।